...|...|...

ময়মনসিংহ

নেত্রকোনায় ভারতীয় মদসহ আটক ১

নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ২:৪৪ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ২:৪৭
Shares
নেত্রকোনায় ভারতীয় মদসহ আটক ১

নেত্রকোনায়র দুর্গাপুরে বসতঘরের খাটের নিচে লুকিয়ে রাখা ৩০ বোতল ভারতীয় তৈরি অবৈধ মদ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মো. নয়ন মিয়া (৩২) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। উদ্ধার করা এসব মদের আনুমানিক বাজারমূল্য ৬১ হাজার ২০০ টাকা। 

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে দুর্গাপুর থানার একটি দল টহল ডিউটি পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, উপজেলার চকলেঙ্গুরা এলাকায় নয়ন মিয়ার বসতঘরে অবৈধ মদ রাখা আছে। সংবাদের সত্যতা যাচাইয়ে এসআই মো. মহিবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল আজ সকাল আনুমানিক ৭টা ১৫ মিনিটে নয়ন মিয়ার বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে নয়ন পালানোর চেষ্টা করলে সঙ্গীয় ফোর্সের সহায়তায় তাকে হাতেনাতে আটক করা হয়।

পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে নয়নের বসতঘরে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে ঘরের খাটের নিচে থাকা তিনটি ব্যাগ থেকে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৩০ বোতল মদ পাওয়া যায়। এর মধ্যে রয়েছে ২৪ বোতল আইস ভোডকা (মূল্য ৪৩,২০০ টাকা), ২ বোতল রয়্যাল স্ট্যাগ (মূল্য ৬,০০০ টাকা) এবং ৪ বোতল ব্লেন্ডেড প্রাইড (মূল্য ১২,০০০ টাকা)।

​আটক নয়ন মিয়া চকলেঙ্গুরা এলাকার মৃত আজিম উদ্দিনের ছেলে। ​

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধার করা মদ জব্দ তালিকা অনুযায়ী আটক করা হয়েছে। আলামতসহ অভিযুক্ত নয়ন মিয়াকে থানায় নেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।