...|...|...

রাজধানী

নারীদের জন্য সুখবর, মঙ্গলবার থেকে রাজধানীতে চালু হচ্ছে আলাদা বাস

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, রাত ১০:৪৩ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৭:২২
Shares
নারীদের জন্য সুখবর, মঙ্গলবার থেকে রাজধানীতে চালু হচ্ছে আলাদা বাস

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে রাজধানীতে নারীদের জন্য বিশেষ বাস সার্ভিস চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। পিংক রঙের এই বাসগুলো পরিচালনা করবেন নারী চালক ও কন্ডাক্টর।

রবিবার (১৬ আগস্ট) সন্ধ্যায় বিআরটিসির জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৮ আগস্ট রাজধানীর তেজগাঁওয়ে আনুষ্ঠানিকভাবে ‘মহিলা বাস সার্ভিস পরিচালনা’ কার্যক্রমের উদ্বোধন করা হবে। সকাল ১০টায় বিআরটিসি ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশেষ বাস সার্ভিসের উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রেলপথ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা।

বিআরটিসি জানিয়েছে, বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবেই নারীদের জন্য এই বিশেষ বাস সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। বাসগুলোতে চালক ও কন্ডাক্টর হিসেবে নারীরাই দায়িত্ব পালন করবেন।

নতুন এই উদ্যোগের মাধ্যমে রাজধানীর গণপরিবহনে নারীদের জন্য আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াতের সুযোগ তৈরি হবে বলে আশা করছে বিআরটিসি।