...|...|...

জাতীয়

দুর্গাপূজায় পোশাক শ্রমিকদের ছুটি ৪ দিন

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, সকাল ৭:৪৬ | আপডেট: ১৩ অক্টোবর ২০২৬, সকাল ১০:২৪
Shares
দুর্গাপূজায় পোশাক শ্রমিকদের ছুটি ৪ দিন

ছবি: সংগৃহীত

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পোশাকশিল্পের শ্রমিক ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য তিন দিনের ছুটি ঘোষণা করেছে পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ। এর সাথে সাপ্তাহিক ছুটির দিন যুক্ত হয়ে মোট চার দিনের ছুটি ভোগ করবেন তারা।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সংগঠনটির প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২০ অক্টোবর (মঙ্গলবার) থেকে ২২ অক্টোবর (বৃহস্পতিবার) পর্যন্ত বিজিএমইএ-এর ঢাকা ও চট্টগ্রাম কার্যালয়ের সব ধরনের দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, তিন দিনের এই ছুটি শেষে আগামী ২৪ অক্টোবর (শনিবার) থেকে উভয় অফিসের কার্যক্রম যথারীতি পুনরায় চালু হবে। এর আগে শুক্রবারের সরকারি সাপ্তাহিক ছুটি মিলে শ্রমিকরা মোট চার দিনের ছুটি উপভোগ করার সুযোগ পাচ্ছেন।

জরুরি সেবা অব্যাহত রাখার নির্দেশ

ছুটির দিনগুলোতেও বাণিজ্যিক কার্যক্রম সচল রাখতে বিশেষ ব্যবস্থা নিয়েছে সংগঠনটি। ইউটিলাইজেশন ডিক্লেয়ারেশন (ইউডি)সহ অন্যান্য জরুরি ও গুরুত্বপূর্ণ সেবা সচল রাখতে বিজিএমইএ-এর কাস্টমস, সিএমসি, শ্রম এবং ফায়ার অ্যান্ড সেফটি বিভাগের প্রধানদের নিজ নিজ দফতরের প্রয়োজনীয় জনবল নিয়ে অনলাইনে সেবা কার্যক্রম পরিচালনা করার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজিএমইএ’র মহাসচিব মেজর জেনারেল ড. মো. সাহেদুল ইসলাম (অব.)-এর স্বাক্ষর সংবলিত এই বিজ্ঞপ্তিটি সংগঠনের ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলের সব কর্মকর্তা, কর্মচারী এবং সংশ্লিষ্ট সদস্য কারখানার অবগতির জন্য জারি করা হয়েছে।