...|...|...

বিশ্ব

দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, বিকেল ৩:০৭ | আপডেট: ১০ অক্টোবর ২০২৬, বিকেল ৩:১৪
Shares
দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় আটক

ছবি: সংগৃহীত

দিল্লির বিক্ষোভ কর্মসূচির সাথে সংহতি প্রকাশ করে রাজধানীর সাউথ অ্যাভিনিউ এলাকার একটি বাসস্ট্যান্ডে অবস্থান ধর্মঘট বা ধর্ণা কর্মসূচি পালন করার সময় পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দকে আটক করা হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে,  আজ শনিবার (১০ অক্টোবর) দিল্লির সাউথ অ্যাভিনিউতে বাড়ির সামনে ধর্নায় বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সাথে ছিলেন দোলা সেন, ডেরেক ও’ব্রায়েনরা। দিল্লি পুলিশ এসে তাদের সরতে বলেন। ধর্না প্রত্য়াহার করতে বলেন। কিন্তু তারপরও ধর্নায় বসে থাকেন মমতা ও তৃণমূলের বাকি সদস্যরা। এরপরই আটক করা হয় তাদের।

এর আগে, সকালে বিমানে অবতরণের পরপরই ভেতরে প্রবেশ করে ‘ককরোচ জনতা পার্টি’র (সিজিপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এবং দলের দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে আটক করেছে পুলিশ।