দেশের বাজারে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) আরেক দফা বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৬৩৩ টাকা টাকা বাড়ানো হয়েছে।
এতে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ দাম পড়বে ২ লাখ ২৪ হাজার ৭০৭ টাকা। নতুন এই দাম বৃহস্পতিবার সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে এবং শুক্রবারও (৩০ অক্টোবর) ওই দামেই বিক্রি হচ্ছে।
নতুন নির্ধারিত দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম ১ হাজার ৬৩৩ টাকা বাড়িয়ে ২ লাখ ২৪ হাজার ৭০৭ নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫৭৫ টাকা বাড়িয়ে ২ লাখ ১৪ হাজার ৬১৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ হাজার ৩৪১ টাকা বাড়িয়ে ১ লাখ ৮৪ হাজার ২৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ১০৮ টাকা বাড়িয়ে ১ লাখ ৫০ হাজার ৫৮২ টাকা নির্ধারণ করা হয়েছে।


