...|...|...

রাজধানী

ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপির ২২০৬ মামলা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৫:৪৪ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:৪৭
Shares
ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপির ২২০৬ মামলা

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে এক দিনে ২ হাজার ২০৬টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এ সময় ৪৩৬টি গাড়ি ডাম্পিং ও ৩০৬টি গাড়ি রেকার করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিএমপি জানায়, বুধবার (৯ সেপ্টেম্বর) দিনব্যাপী রাজধানীর বিভিন্ন ট্রাফিক বিভাগে পৃথক অভিযান চালানো হয়। অভিযানে ট্রাফিক আইন অমান্যের ঘটনায় এসব মামলা করা হয়।

অভিযানে সবচেয়ে বেশি মামলা হয়েছে ট্রাফিক-মিরপুর বিভাগে। সেখানে মোট ৪৭১টি মামলা করা হয়। এর মধ্যে ছিল ৩৪টি বাস, ১৯টি ট্রাক, ৩৮টি কাভার্ড ভ্যান, ৪৫টি সিএনজি ও ২২৪টি মোটরসাইকেল।

এ ছাড়া ট্রাফিক-উত্তরা বিভাগে ৪৩২টি মামলা হয়েছে। এর মধ্যে ৩৮টি বাস, ১৫টি ট্রাক, ১২টি কাভার্ড ভ্যান, ৩৯টি সিএনজি ও ১৭৮টি মোটরসাইকেল রয়েছে।

ডিএমপির অন্যান্য বিভাগের মধ্যে ট্রাফিক-গুলশান বিভাগে ৩১১টি, ওয়ারী বিভাগে ৩০৪টি, মতিঝিল বিভাগে ২৬৫টি, লালবাগ বিভাগে ১৬১টি, তেজগাঁও বিভাগে ১৪৩টি এবং রমনা বিভাগে ১১৯টি মামলা করা হয়েছে।

রাজধানীর সড়কে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ।