...|...|...

ময়মনসিংহ

জামালপুরে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা গ্রেফতার

জামালপুর প্রতিনিধি
প্রকাশ: ৬ সেপ্টেম্বর ২০২৬, রাত ৮:০৬
Shares
জামালপুরে বিশেষ অভিযানে ছাত্রলীগ নেতা গ্রেফতার

গ্রেফতার মো. জাহিদ হাসান। ছবি: সংগৃহীত

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ জামালপুরের মেলান্দহ পৌর শাখার সভাপতি মো. জাহিদ হাসান শেখকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (৬ সেপ্টেম্বর) মধ্যরাতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সহযোগিতায় জামালপুর শহরের বানাকুড়া এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার জাহিদ হাসান শেখ আদিপৈত এলাকার মৃত জহুরুল ইসলামের ছেলে। তিনি মেলান্দহ পৌর ছাত্রলীগের সভাপতির দায়িত্বে রয়েছেন।

পুলিশ জানায়, বিশেষ অভিযানের অংশ হিসেবে বানাকুড়া এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের জাহিদ হাসান শেখকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে থাকা মামলার আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বলেন, জাহিদ হাসান শেখ একটি রাজনৈতিক মামলার নামীয় আসামি। আরেকটি মামলায় তাকে অজ্ঞাত আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।

তিনি বলেন, জেলা ডিবি পুলিশের সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।