...|...|...

বিশ্ব

জর্ডানে মার্কিন ঘাঁটিতে ২০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৯ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:৩৮
Shares
জর্ডানে মার্কিন ঘাঁটিতে ২০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

ছবি: সংগৃহীত

জর্ডানে অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরান থেকে ২০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে জানিয়েছে জর্ডান। এর মধ্যে ১৮টি ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করার দাবি করেছে দেশটির সশস্ত্র বাহিনী। বুধবার (৯ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

জর্ডানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র জানান, গত কয়েক ঘণ্টায় ইরানি ভূখণ্ড থেকে আসা ক্ষেপণাস্ত্র হামলার মুখে পড়ে দেশটি। এ সময় জর্ডানের আকাশসীমার দিকে ধেয়ে আসা ২০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়।

মুখপাত্রের ভাষ্য অনুযায়ী, প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ১৮টি ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত ও ধ্বংস করা হয়েছে। বাকি দুটি ক্ষেপণাস্ত্র খোলা জায়গায় গিয়ে পড়ে।

তিনি বলেন, দেশের আকাশসীমা সুরক্ষা এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে জর্ডানের সেনাবাহিনী ‘অনুমোদিত কর্মপদ্ধতি অনুযায়ী’ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছিল। বর্তমানে ক্ষেপণাস্ত্রগুলো শনাক্ত করা এবং হামলার পরিস্থিতি পর্যালোচনার কাজ চলছে।

জর্ডানের সশস্ত্র বাহিনী আরও জানিয়েছে, এই হামলায় এখন পর্যন্ত কেউ হতাহত হয়নি।