...|...|...

চাকরি

জনবল নিয়োগ দেবে মেঘনা গ্রুপ, আবেদন অনলাইনে

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, সকাল ১০:২৫
Shares
জনবল নিয়োগ দেবে মেঘনা গ্রুপ, আবেদন অনলাইনে

ছবি: সংগৃহীত

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির স্টোর বিভাগ এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগ দেবে।এরই মধ্যে  ২৬ নভেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৬ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।


প্রতিষ্ঠানের নাম: মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ
পদের নাম: এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ
বিভাগ: স্টোর
পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: বিবিএ
অন্যান্য যোগ্যতা: স্টোর/ওয়্যারহাউস ও ইনভেন্টরি ব্যবস্থাপনায় ভালো জ্ঞান। মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল এবং ইমেইল যোগাযোগের ক্ষেত্রে ব্যবহারিক অভিজ্ঞতা। বাংলা ও ইংরেজি ভাষায় লিখিত ও মৌখিক যোগাযোগের ভালো দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর 


চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)  
বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: কুমিল্লা
বেতন: আলোচনা সাপেক্ষে 
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী


আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।