...|...|...

চাকরি

জনবল নিয়োগ দেবে ইবনে সিনা, কর্মস্থল ঢাকা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১:২৩
Shares
জনবল নিয়োগ দেবে ইবনে সিনা, কর্মস্থল ঢাকা

ছবি: সংগৃহীত

ইবনে সিনা ট্রাস্ট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি মেডিকেল অফিসার (আইসিইউ) পদে জনবল নিয়োগ দেবে।   আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। এরই মধ্যে ২২ সেপ্টেম্বর আবেদন শুরু হয়েছে, চলবে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ইবনে সিনা ট্রাস্ট

পদের নাম: মেডিকেল অফিসার (আইসিইউ)

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: এমবিবিএস ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের বৈধ নিবন্ধন।

অভিজ্ঞতা: আইসিইউ বা ক্রিটিক্যাল কেয়ারে ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা।

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: হাসপাতালে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর 

কর্মস্থল: ঢাকা 

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: ট্রাস্টের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখে অনলাইনে আবেদন করতে পারবেন।