...|...|...

চাকরি

চুক্তিভিত্তিক অফিসার পদে চাকরি দেবে এসএমসি

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২২ জুলাই ২০২৬, বিকেল ৩:৫৭ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০:৪২
Shares
চুক্তিভিত্তিক অফিসার পদে চাকরি দেবে এসএমসি

ছবি : এআই জেনারেটেড।

সোশ্যাল মার্কেটিং কোম্পানি (এসএমসি) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সার্ভিস প্রমোশন অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে।  আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম : সোশ্যাল মার্কেটিং কোম্পানি (এসএমসি)
পদের নাম : সার্ভিস প্রমোশন অফিসার
পদসংখ্যা : নির্ধারিত নয় 
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি
অন্যান্য যোগ্যতা : কম্পিউটারে এমএস অফিস অ্যাপ্লিকেশনে দক্ষতা
অভিজ্ঞতা : কমপক্ষে ৩ বছর  

চাকরির ধরন : চুক্তিভিত্তিক 
কর্মক্ষেত্র : অফিসে 
প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়) 
বয়সসীমা : সর্বোচ্চ ৩৫ বছর 

কর্মস্থল : ঢাকা (দারুস সালাম)
বেতন : আলোচনা সাপেক্ষে 
অন্যান্য সুবিধা : প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময় : ০২ আগস্ট ২০২৬