...|...|...

সারাদেশ

চাঁদপুরে বৃদ্ধের বিরুদ্ধে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, রাত ৮:১১
Shares
চাঁদপুরে বৃদ্ধের বিরুদ্ধে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

গ্রেফতার শওকত আলী ছৈয়াল (৬৪)। ছবি: সংগৃহীত

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বৃদ্ধের বিরুদ্ধে,আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। 

এ ঘটনায় বুধবার (২১ অক্টোবর) রাতে অভিযুক্ত ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

অভিযুক্তের নাম, শওকত আলী ছৈয়াল (৬৪)।

স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা গেছে, বুধবার দুপুর ১২টার দিকে শিশুটি বাড়ি থেকে তার বাবার দোকানে যায়। সেখানে প্রায় এক ঘণ্টা থাকার পর বাড়ি ফেরার পথে গ্রামের একটি কবরের পাশ দিয়ে যাওয়ার সময় অভিযুক্ত শওকত এ সময় শিশুটির হাত ধরে জোরপূর্বক টেনে পাশের একটি পরিত্যক্ত ভাঙা ঘরে নিয়ে ধর্ষণ করেন। পরে শিশুটি বাড়ি ফিরে এলে তার মায়ের সন্দেহ হয়। একপর্যায়ে শিশুটি পরিবারের সদস্যদের কাছে ঘটনার কথা জানায়।

এ ঘটনায় শিশুটির বাবা ওইদিন রাতে মতলব উত্তর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া বলেন, শিশুকে ধর্ষণের অভিযোগে শওকত আলী ছৈয়াল নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্ত আসামিকে আদালতে পাঠানো হয়েছে।