...|...|...

চাকরি

এসএসসি পাসে ৪৯৫ জনকে নিয়োগ দেবে প্রাণিসম্পদ অধিদফতর, লাগবে না আবেদন ফি

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ভোর রাত ৪:১১
Shares
এসএসসি পাসে ৪৯৫ জনকে নিয়োগ দেবে প্রাণিসম্পদ অধিদফতর, লাগবে না আবেদন ফি

ছবি: টাইমস টুডে গ্রাফিক্স

প্রাণিসম্পদ অধিদফতরের অধীনে কৃত্রিম প্রজনন দফতরে ৪৯৫ জন এআই টেকনিশিয়ান নিয়োগ দেওয়া হবে। এ লক্ষ্যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। এসএসসি পাস প্রার্থীরা পদটিতে আবেদনের সুযোগ পাবেন। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, আবেদন করতে কোনো ফি দিতে হবে না।

প্রতিষ্ঠানটির বিজ্ঞপ্তি অনুযায়ী, এআই টেকনিশিয়ান (ক্যাটাগরি-১) পদে আউটসোর্সিং প্রক্রিয়ায় জনবল নিয়োগ দেওয়া হবে। আবেদন গ্রহণ শুরু হয়েছে ২০ নভেম্বর ২০২৬ সকাল ৯টা থেকে। আগ্রহী প্রার্থীরা আগামী ৬ ডিসেম্বর ২০২৬ বিকেল ৪টা পর্যন্ত আবেদন করতে পারবেন।

পদের বিবরণ

পদের নাম: এআই টেকনিশিয়ান (ক্যাটাগরি-১)

পদসংখ্যা: ৪৯৫টি

নিয়োগকারী প্রতিষ্ঠান: কৃত্রিম প্রজনন দফতর, প্রাণিসম্পদ অধিদফতর

চাকরির ধরন: অস্থায়ী

নিয়োগ পদ্ধতি: আউটসোর্সিং

সেবামূল্য: আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবাগ্রহণ নীতিমালা, ২০২৫-এর তফসিল-‘খ’ অনুযায়ী।

শিক্ষাগত যোগ্যতা ও বয়স

আগ্রহী প্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস। নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তবে আবেদনকারীকে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।

২০ নভেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদনের সময়সূচি ও পদ্ধতি

আবেদন শুরু: ২০ নভেম্বর ২০২৬, সকাল ৯টা।

আবেদনের শেষ সময়: ৬ ডিসেম্বর ২০২৬, বিকেল ৪টা।

আবেদন পদ্ধতি: অফলাইনে।

আবেদন ফি: লাগবে না।

কর্মস্থল: ঢাকা।

যেভাবে আবেদন করবেন

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত আবেদনপত্র পূরণ করে ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা:

পরিচালক, কৃত্রিম প্রজনন দফতর, প্রাণিসম্পদ অধিদফতর, ফার্মগেট, ঢাকা-১২১৫। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না। বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন প্রাণিসম্পদ অধিদফতর।