সোশ্যাল মার্কেটিং কোম্পানি (এসএমসি) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির প্রকিউরমেন্ট (কমার্শিয়াল) বিভাগে সিনিয়র অফিসার/অফিসার পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। গত ৩০ আগস্ট থেকে আবেদন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: সোশ্যাল মার্কেটিং কোম্পানি (এসএমসি)
পদের নাম: সিনিয়র অফিসার/অফিসার
বিভাগ: প্রকিউরমেন্ট (কমার্শিয়াল)
পদসংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা: সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে ডিপ্লোমা বা স্নাতক ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: প্রকিউরমেন্ট ও সোর্সিং, আন্তর্জাতিক সোর্সিং, এলসি, আমদানি ও শিপিং, কাস্টমস, ভ্যাট-ট্যাক্স, বাণিজ্যিক আলোচনা এবং সরবরাহকারী ব্যবস্থাপনা সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে। মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন ব্যবহারে দক্ষতা প্রয়োজন।
অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন
বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর
কর্মস্থল: ঢাকা (বনানী)
বেতন: আলোচনাসাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত বিজ্ঞপ্তি ও আবেদন করতে নির্ধারিত লিংকে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১২ সেপ্টেম্বর ২০২৬


