...|...|...

চাকরি

এইচএসসি পাসেই স্কয়ার গ্রুপে চাকরি

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৮:৪০
Shares
এইচএসসি পাসেই স্কয়ার গ্রুপে চাকরি

স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির কোল্ড চেইন বিজনেস বিভাগ সেলস অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন।

চাকরির বিবরণ

প্রতিষ্ঠানের নাম: স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড

পদের নাম: সেলস অফিসার

বিভাগ: কোল্ড চেইন বিজনেস

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাস

অন্যান্য যোগ্যতা: ডিস্ট্রিবিউটর ও আউটলেট পর্যায়ে ফ্রিজার / তাপমাত্রা বজায় রাখা এবং পরিচ্ছন্নতা তদারকিতে দক্ষতা।

অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর, তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

কর্মস্থল: চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

প্রার্থীর বয়সসীমা: ১৮ থেকে ৩০ বছর

বেতন: আকর্ষণীয় ও প্রতিযোগিতামূলক বেতন

অন্যান্য সুবিধা: কোম্পানির নীতিমালা অনুযায়ী সুবিধাদি প্যাকেজ প্রদান করা হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ২৪ সেপ্টেম্বর, ২০২৬।