...|...|...

বিশ্ব

ইরানে ৫০৮ জন পারমাণবিক বিশেষজ্ঞ পাঠাবে রাশিয়া

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, দুপুর ১:০৪
Shares
ইরানে ৫০৮ জন পারমাণবিক বিশেষজ্ঞ পাঠাবে রাশিয়া

ছবি: সংগৃহীত

ইরানের দক্ষিণাঞ্চলের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে অবস্থানরত রাশিয়ান বিশেষজ্ঞদের প্রত্যাহার না করার ঘোষণা দিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা ‘রোসাটম’। উল্টো কেন্দ্রটির সক্ষমতা বৃদ্ধি এবং কার্যক্রম জোরদার করতে সেখানে কর্মরত কর্মীদের সংখ্যা বাড়িয়ে ৭০০ জনে উন্নীত করার বড় উদ্যোগ নেওয়া হয়েছে। 

বুধবার (২৮ অক্টোবর) মধ্যপ্রাচ্যের বার্তা সংস্থা মেহের নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

রোসাটমের সিইও অ্যালেক্সি লিখাচেভ এক বিবৃতিতে বলেন, আমরা কেবল বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে রাশিয়ান কর্মীদের সরিয়েই নেব না, বরং সেখানকার বিদ্যুৎ উৎপাদন ও পরিচালনা ক্ষমতা আরও বৃদ্ধি করার সুনির্দিষ্ট পরিকল্পনা হাতে নিয়েছি।

তিনি আরও নিশ্চিত করেন, আমরা বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মোট জনবল বা স্টাফের সংখ্যা বাড়িয়ে ৭০০ জনে উন্নীত করতে চাই।

বর্তমানে বুশেহর বিদ্যুৎকেন্দ্রের নির্মাণ ও সেবা খাতে ১৯২ জন রুশ বিশেষজ্ঞ নিয়োজিত রয়েছেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, তাদের সাথে আরও ৫০০ জনেরও বেশি (৫০৮ জন) রুশ বিশেষজ্ঞ যুক্ত হতে যাচ্ছেন। ইতোমধ্যে কয়েকটি নতুন পাওয়ার ইউনিটের স্থানের জন্য আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার রাতে ‘গ্যাস রফতানিকারক দেশগুলোর ফোরাম’-এর শীর্ষ সম্মেলনে যোগ দিতে মস্কো পৌঁছান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সফরকালে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে দ্বিপক্ষীয় বৈঠক করেন।

এর আগে, সিআইএস শীর্ষ সম্মেলনের ফাঁকে পুতিনের সঙ্গে পূর্ববর্তী এক বৈঠকের পর রোসাটমের প্রধান জানিয়েছিলেন যে, তারা ইরানে ক্ষুদ্র ও বৃহৎ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য বেশ কয়েকটি নতুন স্থান বিবেচনা করছেন। সর্বশেষ এই পদেক্ষেপের মধ্য দিয়ে দুই দেশের পারমাণবিক কৌশলগত সহযোগিতা আরও এক ধাপ এগিয়ে গেল।