...|...|...

বিশ্ব

ইরানি বিমানের নিষেধাজ্ঞা তুলে নিতে যুক্তরাষ্ট্রকে ইরাকের অনুরোধ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১:২৯
Shares
ইরানি বিমানের নিষেধাজ্ঞা তুলে নিতে যুক্তরাষ্ট্রকে ইরাকের অনুরোধ

ছবি: সংগৃহীত

ইরানি ফ্লাইটগুলোকে আশ্রয় বা সহায়তা প্রদানকারী বিমানবন্দরের ওপর মার্কিন অর্থ মন্ত্রণালয়ের নতুন নিষেধাজ্ঞার হুমকির মুখে পড়েছে বাগদাদ। এই পরিস্থিতি থেকে রক্ষা পেতে এবং কিছু নির্দিষ্ট ইরাকি বিমানবন্দরকে নিষেধাজ্ঞার আওতামুক্ত রাখতে যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি আলোচনা চালিয়ে যাচ্ছে ইরাক।

শনিবার (২৬ সেপ্টেম্বর) আল জাজিরার বরাত দিয়ে ইরাকি প্রধানমন্ত্রী আলী আল-জাইদির কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, চিকিৎসা, পড়াশোনা, ধর্মীয় ভ্রমণ এবং সাধারণ নাগরিকদের বিভিন্ন মানবিক প্রয়োজনের স্বার্থে বিমান যোগাযোগ পুনরায় চালুর সুযোগ করে দিতেই এই বিশেষ ছাড় আদায়ের চেষ্টা চলছে।

বিবৃতিতে আরও বলা হয়, ইরাক সরকার যখন অঞ্চলের পরিস্থিতি শান্ত ও সহনশীল রাখতে কাজ করে যাচ্ছে, তখন এই ধরনের সংকটগুলোর দীর্ঘসূত্রতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। আমরা সব পক্ষকে সংলাপ ও আলোচনার মাধ্যমে বর্তমান সংকট ও সংঘাতের একটি স্থায়ী সমাধান খুঁজে বের করার আহ্বান জানাচ্ছি, যা এই অঞ্চলের দেশ ও জনগণের স্বার্থ রক্ষা করবে।