...|...|...

বিশ্ব

আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত

ইন্দোনেশিয়ায় আটকা আড়াই লাখের বেশি যাত্রী

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৭ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪:৩৪ | আপডেট: ৭ সেপ্টেম্বর ২০২৬, রাত ১০:১১
Shares
ইন্দোনেশিয়ায় আটকা আড়াই লাখের বেশি যাত্রী

ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার আনাক ক্রাকাতাউ আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের প্রভাবে দেশটির বিমান চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটেছে। দুই হাজারের বেশি ফ্লাইট বাতিল হওয়ায় এবং কয়েকটি বিমানবন্দরের কার্যক্রম টানা দ্বিতীয় দিনের মতো বন্ধ থাকায় প্রায় দুই লাখ ৭০ হাজার যাত্রী আটকা পড়েছেন।

জাকার্তা থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে অবস্থিত আনাক ক্রাকাতাউ আগ্নেয়গিরিতে শুক্রবার গভীর রাতে অগ্ন্যুৎপাত শুরু হয়। অগ্ন্যুৎপাতের সময় লাভার ফোয়ারা দেখা যায় এবং আগ্নেয় ছাই ছড়িয়ে পড়ে রাজধানী জাকার্তা ও লামপুং প্রদেশ পর্যন্ত।

পুরো সপ্তাহান্তজুড়ে আগ্নেয়গিরিটিতে ভূকম্পনজনিত তৎপরতা অব্যাহত ছিল। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন আশপাশের আকাশসীমায় আগ্নেয় ছাই শনাক্ত হয়।

এর পরিপ্রেক্ষিতে জাকার্তার সুকার্নো-হাত্তা আন্তর্জাতিক বিমানবন্দরসহ আরও তিনটি বিমানবন্দর তাদের কার্যক্রম স্থগিত রাখার সময় বাড়িয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা পর্যন্ত বিমানবন্দরগুলো বন্ধ থাকবে।

ফ্লাইট বাতিল ও বিমানবন্দর বন্ধ থাকায় বিপুলসংখ্যক যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষায় রয়েছেন দেশি-বিদেশি যাত্রীরা।