প্রবাদে আছে, ‘সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করে না।’ আজ যা অতীত, আগামীকালের জন্য তা-ই ইতিহাস। ইতিহাসের পাতা থেকেই আমরা অর্জন করি ভবিষ্যতের পথ চলার শিক্ষা।
আজ শনিবার (৮ আগস্ট) ২০২৬। এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ কিছু ঘটনা, বিশিষ্ট ব্যক্তিদের জন্ম ও প্রয়াণদিন।
প্রধান ঘটনাবলি
- ১২২০: সুইডেন লিহুলার যুদ্ধে এস্টানিয়ান উপজাতির কাছে পরাজিত হয়।
- ১৫৪৯: ফ্রান্স ব্রিটেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
- ১৭৯৬: ৪৪ সদস্য নিয়ে বোস্টন আফ্রিকান সোসাইটি গঠিত হয়।
- ১৮১০: বিখ্যাত উর্দু কবি মির্জা গালিব নবাব ইলাহী বকসের কন্যা মারুফকে বিয়ে করেন।
- ১৮১৫: নেপোলিয়ন বোনাপার্ট সেন্ট হেলেনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন।
- ১৮৬৪: জেনেভায় রেডক্রস গঠিত হয় এবং আন্তর্জাতিক রেডক্রস যুদ্ধকালে আক্রান্ত না হওয়ার অধিকার লাভ করে।
- ১৯০৬: বিপিনচন্দ্র পালের সম্পাদনায় ইংরেজি দৈনিক ‘বন্দেমাতরম’ প্রথম প্রকাশিত হয়।
- ১৯৪৯: ইকুয়েডরে প্রবল ভূকম্পনে ১০ হাজার মানুষের প্রাণহানি ঘটে।
- ১৯৫৫: জেনিভায় পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিত করতে ৭২টি দেশের ১,২০০ বিজ্ঞানীর এক আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়।
- ১৯৬৭: দক্ষিণ এশীয় জাতিগুলোর সংস্থা ‘আসিয়ান’ প্রতিষ্ঠিত হয়।
- ১৯৮৮: দক্ষিণ আফ্রিকা, কিউবা ও অ্যাঙ্গোলায় যুদ্ধবিরতি ঘোষিত হয়।
- ২০২৪: বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় এবং নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস এর প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
জন্ম
- ১৭৩২: ইয়োহান ক্রিস্টফ আডেলুং, জার্মান ভাষাবিজ্ঞানী।
- ১৮৮৯: জ্যাক রাইডার, অস্ট্রেলীয় ক্রিকেটার।
- ১৮৯৬: স্বামী শিবানন্দ, ভারতীয় যোগী সন্ন্যাসী ও যোগগুরু।
- ১৯০১: আর্নেস্ট লরেন্স, সাইক্লোট্রন উদ্ভাবক ও নোবেলজয়ী মার্কিন পদার্থবিজ্ঞানী।
- ১৯১০: সিলভিয়া সিডনি, মার্কিন অভিনেত্রী।
- ১৯২৮: বিলায়েত খাঁ, ভারতের বিখ্যাত বাঙালি সেতার বাদক।
- ১৯৩১: রজার পেনরোজ, ইংরেজ গাণিতিক-পদার্থবিজ্ঞানী।
- ১৯৩৭: ডাস্টিন হফম্যান, মার্কিন অভিনেতা ও পরিচালক।
- ১৯৪১: লিলি চক্রবর্তী, ভারতীয় বাঙালি অভিনেত্রী।
- ১৯৫১: মুহাম্মাদ মুরসি, মিশরীয় প্রকৌশলী, শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও মিশরের ৫ম রাষ্ট্রপতি।
- ১৯৬২: দেবশ্রী রায়, ভারতীয় বাঙালি অভিনেত্রী, নৃত্যশিল্পী ও নৃত্য পরিকল্পক।
- ১৯৮১: রজার ফেদেরার, সুইস টেনিস কিংবদন্তি।
- ১৯৯০: কেন উইলিয়ামসন, নিউজিল্যান্ডীয় ক্রিকেটার ও অধিনায়ক।
মৃত্যু
- ১৮২৪: ফ্রিড্রিশ আউগুস্ট ভোল্ফ, জার্মান ভাষাতাত্ত্বিক ও সমালোচক।
- ১৯৭৫: প্রণব রায়, প্রবাদপ্রতিম গীতিকার ও কবি।
- ১৯৭৭: আচার্য ভীষ্মদেব চট্টোপাধ্যায়, খ্যাতনামা বাঙালি কণ্ঠশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক।
- ২০০৯: শিবদাস বন্দ্যোপাধ্যায়, বিশিষ্ট বাঙালি গীতিকার।
- ২০২১: অনুপম শ্যাম, বলিউডের জনপ্রিয় ভারতীয় অভিনেতা।
- ২০২৪: বুদ্ধদেব ভট্টাচার্য, প্রবীণ ভারতীয় কমিউনিস্ট রাজনীতিবিদ ও পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী।



