রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাউদ্দিন আম্মার বলেছেন, একজন মানুষকে ধ্বংস করে দিতে নারী ও আর্থিক কেলেঙ্কারির অভিযোগ-এই দুই অস্ত্রই যথেষ্ট।
বুধবার (২৬ আগস্ট) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে সালাউদ্দিন আম্মার অভিযোগ করেন, পুরো আগস্ট মাসজুড়েই তার চরিত্রহননের সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। তিনি বলেন, সমকাল, যুগান্তর, কালের কণ্ঠ, কালবেলাসহ আরও অনেক মিডিয়া।
তিনি আরও বলেন, একজন মানুষকে ধ্বংস করে দিতে নারী ও আর্থিক কেলেঙ্কারির অভিযোগ-এই দুই অস্ত্রই যথেষ্ট। আমাকে নিয়েও ধারাবাহিকভাবে আর্থিক অভিযোগের ভিত্তিতে সংবাদ প্রকাশ করা হচ্ছে। অথচ আল্লাহর ওয়াস্তে এখন পর্যন্ত এসব অভিযোগের একটিও প্রমাণিত হয়নি।
রাকসুর জিএস দাবি করেন, তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো এখনো প্রমাণিত হয়নি এবং এসব প্রচারের মাধ্যমে তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে।


