আফগানিস্তানের সীমান্ত এলাকায় আফগান তালেবান যোদ্ধাদের একাধিক সেনা চৌকি ও সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে পাকিস্তান।
শুক্রবার (৩০ অক্টোবর) পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের দক্ষিণ ওয়াজিরিস্তান ও পারাচিনার সীমান্ত থেকে এই হামলা চালায় পাক বাহিনী।
পাকিস্তানের সামরিক সূত্রের দাবি, গত বুধবার আফগান সেনারা বিনা উস্কানিতে আঙ্গুর আড্ডা এলাকায় গুলি ছোড়ে। এর জবাবেই আজকের এই পাল্টা সামরিক অভিযান চালানো হয়। হামলায় আফগান সেনারা নিজেদের অবস্থান ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় এবং এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন বলে দাবি করেছে পাক কর্তৃপক্ষ।
এর আগে গত বুধবার আঙ্গুর আড্ডা বাজারে আফগান সেনাদের গুলিতে একজন নিহত ও একই পরিবারের বেশ কয়েকজন আহত হন। ওই ঘটনার পরই সীমান্ত এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছিল, যা বর্তমানে রক্তক্ষয়ী সংঘর্ষের রূপ নিয়েছে।

