...|...|...

চাকরি

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, এখনই আবেদন করুন

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, দুপুর ১২:৪৩ | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, সকাল ৭:১৭
Shares
অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, এখনই আবেদন করুন

ছবি : সংগৃহীত

স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি মেডিকেল প্রমোশন অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। রবিবার (২৬ জুলাই) থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০৭ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম : স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি
পদের নাম : মেডিকেল প্রমোশন অফিসার
পদসংখ্যা : নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা : যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা : ইংরেজি ও বাংলা উভয় ভাষায় ভালো যোগাযোগ দক্ষতা। 
অভিজ্ঞতা : প্রয়োজন নেই, তবে গ্রাহকদের সাথে সুসম্পর্ক গড়ে তোলার দক্ষতা ও প্রবণতা। 

চাকরির ধরন : ফুলটাইম
কর্মক্ষেত্র : অফিসে 
প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়) 
বয়সসীমা : সর্বোচ্চ ৩২ বছর 

কর্মস্থল : যেকোনো জায়গায় 
বেতন : আলোচনা সাপেক্ষে 
অন্যান্য সুবিধা : প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, গ্রুপ ইন্স্যুরেন্স, সেলস ইনসেনটিভ, বিদেশ ভ্রমণ, উৎসব বোনাস, লাভের অংশ, পারফরম্যান্স বোনাস ইত্যাদি।

আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময় : ০৭ আগস্ট ২০২৬