এসিআই মোটরস সার্ভিস ইঞ্জিনিয়ার পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। জেনারেটর বিভাগে এ নিয়োগ দেওয়া হবে। গত ২৩ আগস্ট থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হলেও অভিজ্ঞতা ছাড়াও আবেদন করার সুযোগ রয়েছে।
প্রতিষ্ঠানের নাম: এসিআই মোটরস
পদের নাম: সার্ভিস ইঞ্জিনিয়ার
বিভাগ: জেনারেটর
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
শিক্ষাগত যোগ্যতা: ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, মেকাট্রনিক্স বা সংশ্লিষ্ট কোনো ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: পাওয়ার সলিউশন বিষয়ে ভালো দক্ষতা থাকতে হবে
অভিজ্ঞতা: ১ থেকে ৩ বছর। তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করা যাবে
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: ঢাকা (তেজগাঁও)
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: টি/এ, প্রভিডেন্ট ফান্ড, চিকিৎসা ভাতা, পারফরম্যান্স বোনাস, বিমা, মুনাফার অংশ, গ্র্যাচুইটি, দুপুরের খাবার, বার্ষিক ইনক্রিমেন্ট এবং বছরে ২টি উৎসব বোনাসসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১৫ সেপ্টেম্বর ২০২৬।


