...|...|...

বিশ্ব

‘তেলাপোকারা কখনও মরে না’, জরুরি সম্মেলনের ডাক সিজেপির

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, দুপুর ১২:২৭
Shares
‘তেলাপোকারা কখনও মরে না’, জরুরি সম্মেলনের ডাক সিজেপির

ছবি: সংগৃহীত

দিল্লির পুলিশি হেফাজতে থাকার পর অবশেষে মুক্তি পেয়েছেন ‘ককরোচ জনতা পার্টি’র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেসহ তিন শীর্ষ নেতা। মুক্তির পরই চাঞ্চল্যকর এক মন্তব্য করে দলটির পক্ষ থেকে বলা হয়েছে, ‘তেলাপোকারা কখনো মরে না’। এছাড়া আগামী এক বছর শান্তি বজায় রাখার শর্তে তাদের জামিন দেওয়া হয়েছে বলে জানিয়েছে দলটির আইনি বিভাগ।

রবিবার (১১ অক্টোবর) দিল্লি কেন্ট পুলিশ স্টেশনে নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করার পর সিজেপির শীর্ষ নেতা অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কা এবং সৌরভ দাসকে মুক্তি দেওয়া হয়। এরপরই সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে উল্লাস প্রকাশ করে দলটি লেখে, অবশেষে দিল্লি পুলিশ অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কা এবং সৌরভ দাসকে মুক্তি দিতে বাধ্য হয়েছে। তেলাপোকারা কখনও মরে না।

সিজেপির প্রধান আইনি কর্মকর্তা রত্না সিং গণমাধ্যমকে জানিয়েছেন, আদালত থেকে মুক্তি পাওয়ার পর ওই তিন নেতার ওপর কিছু শর্ত আরোপ করা হয়েছে। আগামী এক বছর দলীয় নেতাদের শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং কোনো ধরনের শান্তিভঙ্গমূলক কার্যকলাপে না জড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

দুপুর ২টায় সংবাদ সম্মেলনের ঘোষণা

মুক্তির পরপরই তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সিজেপির সহ-আহ্বায়ক আশুতোষ রাঙ্কা সাংবাদিকদের জানান, দল পরবর্তী কর্মপন্থা ঠিক করতে আজ দুপুর ২টায় একটি গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। সেখান থেকেই আন্দোলন ও আগামীদিনের রাজনৈতিক পদক্ষেপ নিয়ে বিস্তারিত ঘোষণা দেওয়া হবে।