...|...|...

চাকরি

৬২ হাজার টাকা বেতনে অ্যাপেক্স ফুটওয়্যারে চাকরির সুযোগ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:০৯ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ২:৫৩
Shares
৬২ হাজার টাকা বেতনে অ্যাপেক্স ফুটওয়্যারে চাকরির সুযোগ

ছবি: সংগৃহীত

অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির অ্যাডমিনিস্ট্রেশন, হিউম্যান রিসোর্স বিভাগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। এ পদে নির্বাচিত প্রার্থী মাসিক সর্বোচ্চ ৬২ হাজার টাকা বেতন পাবেন। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

২০ সেপ্টেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২০ অক্টোবর ২০২৬ পর্যন্ত। নির্বাচিত প্রার্থীরা বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

পদের বিবরণ

প্রতিষ্ঠানের নাম: অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার
বিভাগ: অ্যাডমিনিস্ট্রেশন, হিউম্যান রিসোর্স
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
কর্মস্থল: ঢাকা
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়
বয়সসীমা: উল্লেখ নেই
বেতন: ৫০,০০০ থেকে ৬২,০০০ টাকা (মাসিক)

শিক্ষাগত যোগ্যতা

আবেদনকারীকে বিবিএ অথবা এমবিএ ডিগ্রিধারী হতে হবে।

অন্যান্য যোগ্যতা ও অভিজ্ঞতা

প্রার্থীর প্রশাসনিক কার্যক্রম পরিচালনা এবং বিভিন্ন ইভেন্ট সুষ্ঠুভাবে সম্পন্ন করার দক্ষতা থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে ৪ থেকে ৬ বছরের অভিজ্ঞতা প্রয়োজন।

সুযোগ-সুবিধা

নির্বাচিত প্রার্থীরা বেতনের পাশাপাশি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, দুপুরের খাবারের সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট এবং বছরে দুটি উৎসব বোনাস পাবেন। এছাড়া সপ্তাহে দুই দিন ছুটি, দুর্ঘটনা ও হাসপাতালে ভর্তিকালীন চিকিৎসার জন্য জীবন বিমা, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে ছাড় এবং যাতায়াতের জন্য পিক অ্যান্ড ড্রপ সুবিধা রয়েছে।

এ ছাড়া ডে-কেয়ার সুবিধা এবং অ্যাপেক্সের পণ্যে ‘অ্যাপেক্স ফ্যামিলি ডিসকাউন্ট’ সুবিধাও দেওয়া হবে।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন ও বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তির তথ্য জানতে নির্ধারিত আবেদন পদ্ধতি অনুসরণ করতে হবে। বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে এখানে ক্লিক করুন

আবেদনের শেষ সময়: ২০ অক্টোবর ২০২৬।