...|...|...

বিনোদন

৫ নভেম্বর বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে ‘রামায়ণ’

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৪ নভেম্বর ২০২৬, দুপুর ১:৫৭
Shares
৫ নভেম্বর বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে ‘রামায়ণ’

ছবি: সংগৃহীত

বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র মহাকাব্যনির্ভর চলচ্চিত্র ‘রামায়ণ’-এর প্রথম পর্বের মুক্তির তারিখ ঘোষণা করেছেন নির্মাতারা। নীতেশ তিওয়ারি পরিচালিত সিনেমাটি আগামী ৫ নভেম্বর বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। নির্মাতাদের ঘোষণা অনুযায়ী, দশমীর দিন থেকে শুরু হবে ছবিটির অগ্রিম টিকিট বিক্রি।

নবরাত্রির প্রথম দিন উপলক্ষে প্রকাশ করা হয়েছে সিনেমাটির নতুন পোস্টার। সেখানে একসঙ্গে দেখা গেছে রণবীর কাপুর, সাই পল্লবী, যশ ও রবি দুবেকে। পোস্টারের সাথে দেওয়া বার্তায় নির্মাতারা লিখেছেন, ‘ইয়ে রাম কে যুগ কা আরম্ভ হ্যায়’। অর্থাৎ, রামের যুগের সূচনা।

দুই পর্বে নির্মিত হচ্ছে ‘রামায়ণ’। ভারতীয় মহাকাব্য অবলম্বনে তৈরি এই সিনেমায় তুলে ধরা হবে রামের বনবাস, রাবণের হাতে সীতাহরণ এবং রাম-রাবণের মধ্যকার মহাযুদ্ধের মতো গুরুত্বপূর্ণ ঘটনা।

চলচ্চিত্রটির সংগীত পরিচালনায় রয়েছেন অস্কারজয়ী সুরকার হ্যান্স জিমার ও এ আর রহমান। দুই বিশ্বখ্যাত সংগীত পরিচালকের যৌথ সংগীতায়োজন ঘিরে ইতিমধ্যে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল।

পরিকল্পনা অনুযায়ী, প্রথম পর্বটি হিন্দির পাশাপাশি তামিল, তেলুগু, মালয়ালম ও কন্নড় ভাষায় মুক্তি পাবে। অন্যদিকে, সিনেমাটির দ্বিতীয় পর্ব ২০২৭ সালের দীপাবলি উপলক্ষে মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছেন নির্মাতারা।