...|...|...

চাকরি

৫৪ পদে নিয়োগ দেবে কর অঞ্চল-১০, আবেদন অনলাইনে

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, দুপুর ২:৫৫
Shares
৫৪ পদে নিয়োগ দেবে কর অঞ্চল-১০, আবেদন অনলাইনে

ছবি: সংগৃহীত

কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-১০, ঢাকায় সাত ক্যাটাগরির পদে ৫৪ জন নিয়োগ দেওয়া হবে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) প্রকাশিত এক নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, সাত ধরনের পদে জনবল নেওয়া হবে। এর মধ্যে ব্যক্তিগত সহকারী পদে ২ জন, প্রধান সহকারী পদে ৬ জন, উচ্চমান সহকারী পদে ৫ জন, সাঁট মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর পদে ১৫ জন, অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ৮ জন, গাড়িচালক পদে ১ জন এবং অফিস সহায়ক পদে ১৭ জন নিয়োগ দেওয়া হবে।

পদগুলোর মধ্যে ব্যক্তিগত সহকারী ও প্রধান সহকারী পদ ১৩তম গ্রেডের। উচ্চমান সহকারী এবং সাঁট মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর পদ ১৪তম গ্রেডের। অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ও গাড়িচালক পদ ১৬তম গ্রেডের এবং অফিস সহায়ক পদ ২০তম গ্রেডের।

নিয়োগপ্রাপ্তদের জাতীয় বেতন স্কেল, ২০২৬ অনুযায়ী সংশ্লিষ্ট গ্রেডের নির্ধারিত বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।

এ নিয়োগে শুধু ঢাকা জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। তবে পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বয়সসীমা ও অন্যান্য শর্ত পূরণ করতে হবে। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানতে ক্লিক করুন এখানে।

আগ্রহী প্রার্থীরা আগামী ২৬ নভেম্বর ২০২৬ সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ২১ ডিসেম্বর ২০২৬ বিকাল ৪টা পর্যন্ত। অনলাইন ছাড়া অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না।

নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য কর অঞ্চল-১০, ঢাকার ওয়েবসাইটে প্রকাশ করা হবে।