...|...|...

অন্যান্য

২০ অক্টোবর: ইতিহাসে আজকের এই দিনে

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, সকাল ৮:১৯
Shares
২০ অক্টোবর: ইতিহাসে আজকের এই দিনে

ছবি: সংগৃহীত

আজ ২০ অক্টোবর ২০২৬, মঙ্গলবার। একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

৪৮০ - এথেন্স পোতাশ্রয়ের নিকটবর্তী সাগরে মালমিসের যুদ্ধ শুরু হয়।

১৮১৮ - ব্রিটেন ও আমেরিকার মধ্যে সম্পাদিত এক চুক্তি বলে ৪৯ ডিগ্রি অক্ষরেখাকে আমেরিকা ও কানাডার সীমানা হিসাবে নির্ধারণ করা হয়।

১৮২৭ - ভূমধ্যসাগরের উত্তরাঞ্চলীয় নভারুন নামক উপসাগরে সমুদ্রযুদ্ধ সংঘটিত হয়।

১৮৫৪ - অবিভক্ত বাংলায় প্রথম ডাকটিকিট বিক্রি শুরু হয়। ডাকটিকিটের চিত্রশিল্পী ছিলেন নুমারউদ্দীন।

১৯২২ - ইতালিতে বেনিতো মুসোলিনি ক্ষমতা দখল করেন।

১৯৪৪ - গুয়াতেমালায় গণ-অভ্যুত্থানে প্রতিক্রিয়াশীল একনায়কতন্ত্রের অবসান ঘটে।

১৯৪৪ - সোভিয়েট ইউনিয়নের বাহিনীর সাহায্যে যুগোশ্লাভিয়ার বাহিনী বেলগ্রেড মুক্ত করে।

১৯৪৫ - দ্বিতীয় বিশ্ব যুদ্ধ শেষের পর মধ্যপ্রাচ্য অঞ্চলে বার বার অভ্যন্তরীন সংঘর্ষ ঘটে । পুণ্যভূমির জন্যে সংগ্রাম চালানোর সাথে সাথে আরব দেশগুলো একীকরণ করতে চায়। মিশর, সিরিয়া, ইরাক, লেবানন নিয়ে আরব লীগ গঠন করা হয় ।

১৯৬২ - নতুন করে ভারত-চীন সংঘর্ষের সূত্রপাত হয়।

১৯৬৩ - মার্কিন যুক্তরাষ্ট্র কিউবায় পণ্য রফতানি নিষিদ্ধ করে।

১৯৬৪ - আফগানিস্তানের পার্লামেন্ট নতুন সংবিধান অনুমোদন করে।

১৯৭০ - সোভিয়েত রকেট লুনা-১৬ চন্দ্রপৃষ্ঠে অবতরণ করে।

১৯৭১ - ভারত-যুগোস্লাভিয়ার যুক্ত ইশতেহারে রাজনৈতিক সমাধানের ওপর জোর দেওয়া হয়। প্রেসিডেন্ট টিটো উপমহাদেশে শান্তি ও স্থিতিশীলতার জন্য শেখ মুজিবের মুক্তির ওপর গুরুত্ব আরোপ করেন।

১৯৯১ - ভয়াবহ ভূমিকম্পে ভারতের উত্তর প্রদেশের তিনটি জেলায় সহস্রাধিক লোকের প্রাণহানি ঘটে।

১৯৯২ - আহসান মঞ্জিল জাদুঘর উদ্বোধন করা হয়।

১৯৯৬ - অন্ধ প্রদেশে বন্যায় ৩০০ গ্রাম ডুবে যায় ও ২০০ জন মারা যায়।

জন্ম

১৭৮৬ - উইলিয়াম কেরির পুত্র ও বাংলা ভাষায় বিজ্ঞানবিষয়ক রচনার পথিকৃৎ এবং এনসাইকোপিডিয়া ব্রিটানিকার পঞ্চম সংস্করণের বঙ্গানুবাদক ফেলিক্স কেরি।

১৮২২ - লেখক টমাস হিউজ।

১৮৫৯ - দার্শনিক ও শিক্ষাতাত্ত্বিক জন ডিউয়ি।

১৮৭১ - কবি, সংগীতশিল্পী ও সুরকার অতুলপ্রসাদ সেন।

১৮৮৭ - বিশিষ্ট সাহিত্যিক, সাংবাদিক ও মার্কিন কমিউনিস্ট পার্টির অন্যতম নেতা প্রতিষ্ঠাতা জন রিড।

১৮৯১ - নিউট্রনের আবিষ্কারক জেমস চ্যাডউইক।

১৯০৭ - ইংরেজ লেখক ও সমালোচক ক্রিস্টোফার কডওয়েল।

১৯৩৯ - কবি ওমর আলী।

১৯৬৭ - বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ লেখক ও ঔপন্যাসিক মনিকা আলী।

মৃত্যু

৯০৯ - ইসলামি ফেকাহ শাস্ত্রবিদ মোহাম্মদ ইবনে দাউদ জাহেরি।

১৮৫৪ - ফরাসি কবি জ্যাঁ আর্তুর র‌্যাবো।

১৮৯০ - পর্যটক ও লেখক স্যার রিচার্ড বার্টন।

১৯৬৪ - মার্কিন যুক্তরাষ্ট্রের ৩১তম রাষ্ট্রপতি হার্বার্ট হুভার।

১৯৮৬ - ছান্দসিক ও রবীন্দ্রবিশেষজ্ঞ প্রবোধচন্দ্র সেন।

১৯৯২ - চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক কাজী জহির।

১৯৯৪ - কমিউনিস্ট নেতা বারীন দত্ত।

২০১২ - বাংলাদেশের ভাষা আন্দোলনের ভাষা সৈনিক অলি আহাদ।