ইরানের পক্ষ থেকে নতুন শান্তি প্রস্তাব দেওয়ার এবং মধ্যবর্তী নির্বাচনের আগে তা ডোনাল্ড ট্রাম্পের জন্য সহায়ক হতে পারে বলে ইঙ্গিত দেওয়ার পর নিজের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে একটি অভিনব পোস্ট দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীকে ‘ট্রাম্প প্রণালী’ নামে চিহ্নিত করে একটি মানচিত্র শেয়ার করেছেন তিনি।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে নিজের ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে মানচিত্রটি পোস্ট করেন ডোনাল্ড ট্রাম্প। খবর আল জাজিরার।
ইরান নতুন চুক্তি প্রস্তাব করার এবং তা ডোনাল্ড ট্রাম্পের উপকারে আসতে পারে বলে ইঙ্গিত দেওয়ার পর এটিই ছিল এ বিষয়ে ট্রাম্পের চিন্তাভাবনার প্রথম প্রকাশ্যে প্রকাশ পাওয়া ইঙ্গিত।
এর আগে, হোয়াইট হাউসের পক্ষ থেকে শুক্রবার জানানো হয়েছিল যে, ইরানের সাথে চলমান যুদ্ধ নিয়ে মার্কিন কর্মকর্তারা মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইতিবাচক ও গঠনমূলক আলোচনা চালিয়ে যাচ্ছেন। চলতি সপ্তাহের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘ সময় ধরে পরোক্ষ আলোচনাও চালিয়েছিল ইরান।


