...|...|...

সারাদেশ

স্ত্রীকে হত্যার পর জরুরি নম্বরে ফোন স্বামীর

গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, সকাল ১১:৫৩
Shares
স্ত্রীকে হত্যার পর জরুরি নম্বরে ফোন স্বামীর

ছবি: টাইমস টুডে

গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহের জেরে অন্তঃসত্ত্বা স্ত্রী সীমা রানী দাসকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার পর জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ ফোন করে থানায় খবর দেয় স্বামী উদ্ভব। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। একইসাথে স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (১১ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের চিনাশুকানিয়া গ্রামের বড়চালা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সীমা রানী দাস (২৫) উপজেলা রাজাবাড়ি ইউনিয়নের চিনাশুকানিয়া গ্রামের ঘাতক স্বামী উদ্ভবের স্ত্রী। ঘাতক স্বামী একই গ্রামের নকুল দাসের ছেলে।

স্থানীয়রা বলেন, স্ত্রী সীমা রাণীকে এলোপাতাড়ি কুপিয়ে গলাকেটে হত্যা নিশ্চিত করে উদ্ভব নিজেই থানায় খবর দেয় পুলিশ এসে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। শরীরের বিভিন্ন স্থানে ধারাল অস্ত্রের আঘাতের পর গলাকেটে মৃত্যু নিশ্চিত করে।

স্থানীয়রা আরও জানান, তাদের মধ্যে পারিবারিক কলহের কারণে প্রায় সময় ঝগড়া হতো।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, স্ত্রীকে হত্যার পর ৯৯৯ ফোন করে পুলিশে জানায় ঘাতক স্বামী। ঘটনাস্থল থেকে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। একইসাথে ঘাতক স্বামীকে গ্রেফতার করা হয়েছে। 

তিনি আরও জানান, সারা শরীরে ধারাল অস্ত্রের আঘাত পাওয়া গেছে। গলাকাটা মাথায় আঘাত। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।