...|...|...

রাজধানী

সোমবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, সকাল ৭:৩৭
Shares
সোমবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

শপিং ব্যাগ।

রাজধানী ঢাকায় কেনাকাটা কিংবা প্রয়োজনীয় কাজে মার্কেটে যাওয়ার আগে সাপ্তাহিক বন্ধের দিন জেনে নেওয়া জরুরি। সপ্তাহের নির্দিষ্ট দিনে বিভিন্ন এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ থাকায় আগে থেকে তথ্য জানা থাকলে অযথা যাতায়াত ও সময়ের অপচয় এড়ানো সম্ভব। সোমবার (১২ অক্টোবর) রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ থাকবে, সেগুলোর তালিকা নিচে দেওয়া হলো।

যেসব এলাকার মার্কেট বন্ধ থাকবে

আগারগাঁও, তালতলা, শেরেবাংলা নগর, শেওড়াপাড়া, কাজীপাড়া, পল্লবী, মিরপুর-১০, মিরপুর-১১, মিরপুর-১২, মিরপুর-১৩, মিরপুর-১৪, ইব্রাহীমপুর, কচুক্ষেত, কাফরুল, মহাখালী, নিউ ডিওএইচএস, ওল্ড ডিওএইচএস, কাকলী, তেজগাঁও ওল্ড এয়ারপোর্ট এলাকা, তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এলাকা, ক্যান্টনমেন্ট, গুলশান-১ ও ২, বনানী, মহাখালী কমার্শিয়াল এলাকা, নাখালপাড়া, মহাখালী ইন্টারসিটি বাস টার্মিনাল এলাকা, রামপুরা, বনশ্রী, খিলগাঁও, গোড়ান, মালিবাগের একাংশ, বাসাবো, ধলপুর, সায়েদাবাদ, মাদারটেক, মুগদা, কমলাপুরের একাংশ, যাত্রাবাড়ীর একাংশ, শনির আখড়া, দনিয়া, রায়েরবাগ ও সানারপাড়।

যেসব মার্কেট অর্ধদিবস বন্ধ থাকবে

বিসিএস কম্পিউটার সিটি (আইডিবি), পল্লবী সুপার মার্কেট, মিরপুর বেনারসি পল্লী, ইউএই মৈত্রী কমপ্লেক্স, বনানী সুপার মার্কেট, ডিসিসি মার্কেট গুলশান-১ ও ২, গুলশান পিংক সিটি, মোল্লা টাওয়ার, আল-আমিন সুপার মার্কেট, রামপুরা সুপার মার্কেট, মালিবাগ সুপার মার্কেট, তালতলা সিটি করপোরেশন মার্কেট, কমলাপুর স্টেডিয়াম মার্কেট, গোড়ান বাজার, আবেদিন টাওয়ার, ঢাকা শপিং সেন্টার, আয়েশা মোশারফ শপিং কমপ্লেক্স এবং মিতালী অ্যান্ড ফ্রেন্ড সুপার মার্কেট।

যেসব এলাকার দোকানপাট বন্ধ থাকবে

রামপুরার মোল্লা টাওয়ার, আল-আমিন সুপার মার্কেট, রামপুরা সুপার মার্কেট, মালিবাগ সুপার মার্কেট, তালতলা সিটি করপোরেশন মার্কেট, কমলাপুর স্টেডিয়াম মার্কেট, গোড়ান বাজার, মেরাদিয়া বাজার, আয়েশা-মোশারফ শপিং কমপ্লেক্স, দনিয়া তেজারত সুপার মার্কেট, আবেদিন টাওয়ার, ঢাকা শপিং সেন্টার এবং মিতালী অ্যান্ড ফ্রেন্ডস সুপার মার্কেট।

মার্কেটে যাওয়ার আগে সংশ্লিষ্ট এলাকার সাপ্তাহিক বন্ধের সময়সূচি নিশ্চিত হয়ে নিলে ভোগান্তি এড়ানো সহজ হবে।