...|...|...

রাজনীতি

সরকার-বিরোধীদলের মধ্যে মতানৈক্য থাকলেও সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৩:২১ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪:৫৩
Shares
সরকার-বিরোধীদলের মধ্যে মতানৈক্য থাকলেও সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

সরকার বিরোধীদলের মধ্যে যতই মতানৈক্য ঘটুক, ফ্যাসিবাদ যেন ফিরে না আসে, সে বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, বিভিন্ন ইস্যুতে সমালোচনা বা কটাক্ষ থাকলেও পারস্পরিক যোগাযোগ ঐক্য না থাকলে কারও রক্ষা হবে না।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্যকালে আহ্বান জানান তিনি।

রিজভী বলেন, শুধু জল্লাদ নয়, মীর জাফররা চারপাশে অবস্থান নিয়ে আছে। তার অভিযোগ, পাশের দেশ থেকে বোমা রেখে ছবি তুলে পাঠাতে টেলিফোনে নির্দেশ দেওয়া হচ্ছে। এরপর তারা টাকা দেবে বলেও অভিযোগ করেন তিনি।   

বিরোধী দলের কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, কর্মসূচি পালন করা তাদের অধিকার। কথা বলার স্বাধীনতা শান্তিপূর্ণ কর্মসূচি পালনের সুযোগ থাকা প্রয়োজন।

তিনি আরও বলেন, দলীয় নির্দেশনা ছিল, কোথাও যাতে বিরোধীদলের কর্মসূচিতে আমাদের পক্ষ থেকে কোনো সমস্যা না করা হয়। কিন্তু যা বলবেন, সত্য বলবেন। কেন দাম বাড়ানো হয়েছে, তা নিয়ে আলোচনা হচ্ছে এবং সরকার এর ব্যাখ্যা দিচ্ছে।

তবে রাজনৈতিক শিষ্টাচার বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকারী দলের প্রধানকে নিয়ে তুই-তোকারি করা তো আওয়ামী লীগের কালচার। সজীব ওয়াজেদ এসব করতেন। সেটার পূর্ণব্যক্তি হবে কেন? সেজন্য সরকারি দল পাল্টা জবাব দিয়েছে, তবে তা শালীনতার সাথে।

রিজভী আরও বলেন, তীব্র সমালোচনা বা মতপার্থক্য থাকলেও সরকার বিরোধী দলের মধ্যে যোগাযোগের জায়গা রাখতে হবে। ঐক্য বিনষ্ট হলে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে বলেও মন্তব্য করেন তিনি।