...|...|...

রাজনীতি

শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, সকাল ১০:৩৪
Shares
শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ডা. মাহমুদা মিতু। ছবি: সংগৃহীত

নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগের দুটি ছবি পোস্ট করে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ডা. মাহমুদা মিতু। 

ক্ষোভ প্রকাশ করে মাহমুদা মিতু ফেসবুকে লেখেন, কুকুরের মতো ঘেউঘেউই করতে পারবি। শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না। বরং প্রত্যেকে ডিম থেরাপির জন্য রেডি হ।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

মাহমুদা মিতু লেখেন, ভাবছিস বিরাট কাজ করছিস? বিরাট কাজ তো আমরা করছি জুলাইয়ে তোদের মতো সন্ত্রাসীদের দেশ থেকে বিতাড়িত করে। আমাদের হাসি আজীবনের।

পোস্টের শেষাংশে তিনি লেখেন, বহু আগে বাড়িঘর জীবনের মায়া ত্যাগ করছি আমরা।

এর আগে বুধবার রাতে নুসরাতের কুষ্টিয়ার দৌলতপুরের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করে আওয়ামী সন্ত্রাসীরা।

এ বিষয়ে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, কে বা কারা সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। আমরা ঘটনাস্থলে উপস্থিত আছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।