...|...|...

সারাদেশ

শেখ হাসিনার ফেরার ঘোষণা দিয়ে মাইকিং, ভিডিও ভাইরাল

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, বিকেল ৪:৫১ | আপডেট: ২৩ অক্টোবর ২০২৬, বিকেল ৪:৫৪
Shares
শেখ হাসিনার ফেরার ঘোষণা দিয়ে মাইকিং, ভিডিও ভাইরাল

শেখ হাসিনার ফেরার ঘোষণা দিয়ে মাইকিং। ছবি: সংগৃহীত

নওগাঁর মান্দায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দিয়ে মাইকিং করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় মাইকিংয়ের সাথে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাদের দ্রুত গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন।

ওসি আফজাল হোসেন জানান, গতকাল মান্দা উপজেলার শেষ সীমানায় কামারপাড়ার কাছাকাছি মাইকিংয়ের ঘটনাটি ঘটে। একটি অটোরিকশায় করে খুব অল্প সময়ের জন্য মাইকিং করা হয়। এরই মধ্যে মাইকিংয়ের সঙ্গে জড়িতদের চিহ্নিত করা হয়েছে। খুব দ্রুতই তাদের গ্রেফতার করা হবে বলেও জানান ওসি।

এদিকে, এ ঘটনার পর মান্দা আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন উপজেলার নবগ্রাম তালপাড়া গ্রামের ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল জলিল সরকার (৫০) এবং কাশোপাড়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা শহিদুল ইসলাম শহীদ (৪৩)।

গত ২৩ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যমে মাইকিংয়ের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে আগামী ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফিরবেন বলে প্রচার করা হয়। একই সাথে তাকে স্বাগত জানানোর আহ্বান জানানো হয়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ঘটনাটি নিয়ে আলোচনা শুরু হয়।