...|...|...

অর্থনীতি

শুক্রবার দেশের বাজারে স্বর্ণ-রুপার দাম

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ৯ অক্টোবর ২০২৬, সকাল ১০:১৮
Shares
শুক্রবার দেশের বাজারে স্বর্ণ-রুপার দাম

ছবি: সংগৃহীতহ

দেশের বাজারে কয়েকদিন পরপরই স্বর্ণ-রুপার গহনার দাম বাড়ে এবং কমে। সর্বশেষ সোমবার (৫ অক্টোবর) স্বর্ণ-রুপার গহনার দাম কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়।

ওই দিন সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়। আবার নতুন দাম নির্ধারণ না হওয়া পর্যন্ত এই দামেই বিক্রি হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

৫ অক্টোবর ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের গহনার দাম কমানো হয় ১ হাজার ৬৯১ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম কমানো হয় ১ হাজার ৫৭৪ টাকা এবং ১৮ ক্যারেটে কমানো হয় ১ হাজার ৩৪১ টাকা।

বাজুস নির্ধারণ করা দর অনুযায়ী, বর্তমানে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনা ভ্যাটসহ বিক্রি হচ্ছে ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনা বিক্রি হচ্ছে ২ লাখ ১৮ হাজার ৮১৭ টাকা।

এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনা বিক্রি হচ্ছে ১ লাখ ৮৭ হাজার ৯০৭ টাকা। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৫৩ হাজার ৪৯৮ টাকা।

ওই দিন স্বর্ণের গহনার দাম কমানো হলেও রুপার গহনার দাম অপরিবর্তিত রয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৩১৬ টাকা।

এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার গহনার দাম ২ হাজার ৬৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।