...|...|...

রাজধানী

শুক্রবার টানা ৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

টাইমস টুডে প্রতিবেদক
আপডেট: ১ দিন আগে
শুক্রবার টানা ৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

ছবি: সংগৃহীত

বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের নির্মাণাধীন নারায়ণগঞ্জের পাগলা রেলওয়ে স্টেশন এলাকার নম্বর সেতুর পাশে বিদ্যমান গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য শুক্রবার (২৬ জুন) নারায়ণগঞ্জের বেশকিছু এলাকায় টানা ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।

বৃহস্পতিবার (২৫ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রেলওয়ে স্টেশন এলাকায় নির্মিতব্য সেতুর পাশে বিদ্যমান গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য শুক্রবার (২৬ জুন) দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ৬ ঘণ্টা সংশ্লিষ্ট এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এই সময়ে ফতুল্লা, এনায়েতনগর, কাশিপুর, মুক্তারপুর, মুন্সিগঞ্জ ও সিদ্ধিরগঞ্জসহ আশপাশের এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। একইসাথে ওই সময় এসব এলাকার পার্শ্ববর্তী অঞ্চলে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলেও জানানো হয়েছে।

সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।