...|...|...

রাজধানী

রাজধানীতে ৩ দিন যেসব সড়ক এড়িয়ে চলবেন

টাইমস টুডে প্রতিবেদক
আপডেট: ২ দিন আগে
রাজধানীতে ৩ দিন যেসব সড়ক এড়িয়ে চলবেন

ছবি: সংগৃহীত

পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীর ঐতিহ্যবাহী হোসেনি দালান ইমামবাড়া থেকে তাজিয়া মিছিল সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক-লালবাগ বিভাগ।

বুধবার (২৪ জুন) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে তাজিয়া মিছিল শেষ না হওয়া পর্যন্ত (আনুমানিক রাত সাড়ে ১০টা পর্যন্ত) লালবাগ বিভাগের কিছু সড়ক সাময়িকভাবে যানবাহন চলাচল নিয়ন্ত্রিত বন্ধ রাখা হবে।

এদিনের নির্দেশনা: হোসেনি দালান ইমামবাড়ার উত্তর গেটহোসেনি দালান মোড়বকশী বাজার মোড়বকশি বাজার (কল পাড়) মোড়নল উমেশ দত্ত রোডকারা সদর দপ্তর নতুন রাস্তাচক বাজার থানার সামনে শাহী মসজিদ মোড়চক বাজার মডেল থানা মোড়চক-সার্কুলার রোডচক বাজার শাহী মসজিদনূরাণী কোল্ড ড্রিংক্সবেগম বাজার রোডনাজিমুদ্দিন রোডচাঁনখারপুল/নিমতলী ক্রসিংহোসেনি দালান রোড হয়ে পুনরায় হোসেনি দালান ইমামবাড়ায় প্রত্যাবর্তন।

বৃহস্পতিবার (২৫ জুন) দিবাগত রাত ২টা থেকে তাজিয়া মিছিল শেষ না হওয়া পর্যন্ত (আনুমানিক ভোর ৪টা পর্যন্ত) লালবাগ বিভাগের কিছু সড়ক সাময়িকভাবে যানবাহন চলাচল নিয়ন্ত্রিত বন্ধ রাখা হবে।

নির্দেশনা অনুযায়ীহোসেনি দালান ইমামবাড়াচাঁনখারপুল/নিমতলী ক্রসিংনাজিমুদ্দিন রোডজেল রোডহাজী সেলিম টাওয়ার রোডচক-সার্কুলার রোডচক বাজার মডেল থানা মোড়চক বাজারথানার সামনে শাহী মসজিদ মোড়কারা সদর দফতর নতুন রাস্তাউমেশ দত্ত রোডবকশি বাজার (কল পাড়) মোড়বকশি বাজার লেনহোসেনি দালান রোড হয়ে ভোর ৪টা হোসেনি দালান ইমামবাড়ায় প্রত্যাবর্তন।

আগামী শুক্রবার (২৬ জুন) সকাল ১০টা থেকে তাজিয়া মিছিল শেষ না হওয়া পর্যন্ত (আনুমানিক দুপুর আড়াইটা পর্যন্ত) লালবাগ বিভাগের নিম্নলিখিত সড়কগুলোতে সাময়িকভাবে যানবাহন চলাচল নিয়ন্ত্রিত বন্ধ রাখা হবে।

এর মধ্যে রয়েছেহোসেনি দালান ইমামবাড়াহোসেনি দালান রোডবকশি বাজার লেনআলিয়া মাদরাস মোড়বকশি বাজার (কল পাড়) মোড়উমেশ দত্ত রোডউর্দু রোড মোড়হরনাথ ঘোষ রোডলালবাগ চৌরাস্তা মোড়গোর--শহীদ মাজার মোড়এতিমখানা মোড়আজিমপুর চৌরাস্তা মোড়ইডেন কলেজনিউমার্কেট মোড়মিরপুর রোডঢাকা কলেজসাইন্স ল্যাব মোড়ধানমন্ডি আবাসিক এলাকার ২নং রোডবিজিবি নং গেটসাত মসজিদ রোডঝিগাতলা ধানমন্ডি লেক (কারবালা) বাসস্ট্যান্ড।

সময় নগরবাসী মোটরযান চালকদের বিকল্প সড়ক ব্যবহার এবং ট্রাফিক পুলিশের নির্দেশনা অনুসরণ করার জন্য অনুরোধ করছে ট্রাফিক-লালবাগ বিভাগ।