...|...|...

রাজধানী

রাজধানীতে সড়ক বিভাজকে অটোরিকশার ধাক্কা, চালকের মৃত্যু

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ৯ অক্টোবর ২০২৬, দুপুর ১২:৫৮
Shares
রাজধানীতে সড়ক বিভাজকে অটোরিকশার ধাক্কা, চালকের মৃত্যু

ছবি: সংগৃহীত

রাজধানীর রমনার মিন্টো রোড এলাকায় সড়ক বিভাজকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় সানোয়ার হোসেন (৫০) নামের এক চালকের মৃত্যু হয়েছে। এ সময় অটোরিকশার কাচ ভেঙে তার মাথায় গুরুতর আঘাত লাগে।

বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সানোয়ার হোসেনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তার গ্রামের বাড়ি টাঙ্গাইল সদর উপজেলার সলঙ্গা গ্রামে। তার বাবার নাম আবদুল করিম।

রমনা থানার উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহ আল মহসিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

সানোয়ারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া পথচারী তৌহিদ হোসেন জানান, রাতে অটোরিকশা চালিয়ে যাওয়ার সময় সেটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা খায়। এতে অটোরিকশার কাচ ভেঙে সানোয়ারের মাথায় আঘাত লাগে। রক্তাক্ত অবস্থায় তাঁকে সড়কে পড়ে থাকতে দেখে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান তিনি।