এবার রাজধানী ঢাকার রামপুরায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
রামপুর ব্রিজ সংলগ্ন পুলিশ বক্সের সামনে মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সোয়া ১১টায় রাইদা পরিবহনের ওই বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।
ফায়ার সার্ভিস কন্ট্রোলরুমের ডিউটি অফিসার শাহজাহান মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, একটি যাত্রীবাহী বাসে আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নির্বাপণ করেছে। এই ঘটনায় কেউ হতাহত হয়নি।
উল্লেখ্য, এর আগে ঢাকার মহাখালী, পল্লবী ও বাড্ডায় বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।


