...|...|...

বিশ্ব

যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধ শেষ হয়ে যায়নি: ইরান সেনাপ্রধান

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৩:৫৪
Shares
যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধ শেষ হয়ে যায়নি: ইরান সেনাপ্রধান

ইরানের সেনাবাহিনীর প্রধান কমান্ডার আমির হাতামি। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সাথে বর্তমান সংঘাত এখন অত্যন্ত সংকটময় ও নির্ধারণী পর্যায়ে রয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের সেনাবাহিনীর প্রধান কমান্ডার আমির হাতামি।

রবিবার (২৭ সেপ্টেম্বর) তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আমেরিকার সাথে এই যুদ্ধ এখনও শেষ হয়ে যায়নি।

ইরানি সেনাপ্রধান আমির হাতামি বলেন, যুদ্ধ এখনো শেষ হয়নি, আমরা জয়ী হয়েছি, কিন্তু আমাদের এই বিজয়কে সুসংহত করতে হবে। আগ্রাসী শত্রু ইতোমধ্যে চরম আঘাতের শিকার হয়েছে, তবে ইরানের বীর সেনাদের পক্ষ থেকে আরও তীব্র আঘাত পাওয়ার জন্য তাকে এখনও প্রস্তুত থাকতে হবে।