মার্কেন্টাইল ব্যাংক পিএলসি সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গতকাল ৭ অক্টোবর থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আগামী ১৫ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: মার্কেন্টাইল ব্যাংক পিএলসি
পদের নাম: সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর
পদসংখ্যা: নির্ধারিত নয়
যোগ্যতা: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE), ইনফরমেশন টেকনোলজি (IT) বা সংশ্লিষ্ট কোনো বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ৬ থেকে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা: কমপক্ষে ২৭ বছর।
কর্মস্থল: যেকোনো জায়গায়।
বেতন: আলোচনা সাপেক্ষে।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১৫ অক্টোবর ২০২৬।


