বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ডায়াবেটিস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্যকর জীবনযাপনে সাধারণ মানুষকে উৎসাহিত করতে দেশব্যাপী সচেতনতামূলক র্যালির আয়োজন করেছে ফার্মাসিয়া লিমিটেড (Pharmasia Limited)। প্রতিষ্ঠানটির সুগার সাবস্টিটিউট ব্র্যান্ড ‘সুইট ড্রপস’ (Sweet Drops)-এর সৌজন্যে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শনিবার (১৪ নভেম্বর) সকাল ৯টায় রাজধানীর জিয়া উদ্যানের সামনে থেকে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি জাতীয় সংসদ ভবনের সামনে অবস্থিত মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হয়।
এতে ফার্মাসিয়া লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন বিভাগের প্রতিনিধিসহ প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
রাজধানী ঢাকার পাশাপাশি দেশের বিভিন্ন বিভাগীয় শহরেও একই ধরনের সচেতনতামূলক র্যালির আয়োজন করা হয়। এসব কর্মসূচির মাধ্যমে ডায়াবেটিস প্রতিরোধ, নিয়ন্ত্রণ এবং স্বাস্থ্যসম্মত জীবনযাপনের গুরুত্ব সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়।
আয়োজকরা জানান, ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বাড়ানো, সুষম খাদ্যাভ্যাস গড়ে তোলা এবং দৈনন্দিন জীবনে অতিরিক্ত চিনি গ্রহণের বিষয়ে মানুষকে সতর্ক করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। পাশাপাশি চিনির বিকল্প হিসেবে সুগার সাবস্টিটিউট ব্যবহারের বিষয়েও সাধারণ মানুষকে অবহিত করা হয়।
ফার্মাসিয়া লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়, সুস্থ ও সচেতন সমাজ গঠনে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সম্মিলিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্য সামনে রেখে প্রতিষ্ঠানটি ভবিষ্যতেও জনস্বাস্থ্য ও স্বাস্থ্যসচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবে।
উল্লেখ্য, প্রতিবছর ১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়। ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, রোগটির ঝুঁকি কমানো এবং আক্রান্ত ব্যক্তিদের সুস্থ জীবনযাপনে উৎসাহিত করাই দিবসটি পালনের অন্যতম উদ্দেশ্য।


