...|...|...

জাতীয়

বিভ্রান্তিকর অপতথ্য মোকাবেলা করা এখন বড় চ্যালেঞ্জ: তথ্য উপদেষ্টা

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, দুপুর ১২:৩৬ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, রাত ২:১৮
Shares
বিভ্রান্তিকর অপতথ্য মোকাবেলা করা এখন বড় চ্যালেঞ্জ: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, সরকারের বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে আরও সৃজনশীল হতে হবে। একই সাথে ভুল তথ্য, বিভ্রান্তিকর তথ্য অপতথ্য মোকাবেলা করাও এখন বড় চ্যালেঞ্জ।

রবিবার (২৩ আগস্ট) সচিবালয়ে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মন্ত্রীর মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা জাহেদ বলেন, বর্তমান সময়ে অন্য যেকোনো সময়ের তুলনায় তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের গুরুত্ব বেড়েছে। সরকারের বার্তা জনগণের কাছে বিশ্বাসযোগ্যভাবে পৌঁছে দিতে মন্ত্রণালয়কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। নতুন মন্ত্রী হিসেবে আন্দালিভ রহমান পার্থকে দায়িত্বের জন্য সঠিক ব্যক্তি হিসেবেও উল্লেখ করেন তিনি।

মতবিনিময় সভায় তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানাসহ মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।