...|...|...

বিশ্ব

বিবিসি রেডিওর সম্প্রচার বাতিল করল আফগানিস্তান

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৬:৪২
Shares
বিবিসি রেডিওর সম্প্রচার বাতিল করল আফগানিস্তান

বিবিসির লোগো। ছবি: সংগৃহীত

আফগানিস্তানজুড়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এফএম রেডিও সম্প্রচার স্থগিত করেছে তালেবান কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করে বিবিসি জানিয়েছে, সম্প্রচার বন্ধের সংকট সমাধানে আফগান কর্তৃপক্ষের সাথে আলোচনা চলছে।

এক বিবৃতিতে বিবিসির এক মুখপাত্র বলেন, সঠিক সংবাদ ও তথ্যের জন্য আফগানিস্তানজুড়ে লাখ লাখ মানুষ বিবিসির ওপর নির্ভর করেন। এই সংকটের সমাধানের লক্ষ্যে আমরা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছি।

আফগানিস্তানের তালেবান সরকারের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের মুখপাত্র খোবিব গফরান জানিয়েছেন, বারবার নীতিমালা লঙ্ঘনের কারণে সাময়িকভাবে বিবিসির সব কার্যক্রম স্থগিত করা হয়েছে।

তবে কোন নীতিমালা বা নিয়ম লঙ্ঘন করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।

সূত্র: রয়টার্স