...|...|...

চাকরি

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে বড় নিয়োগ

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, সকাল ১১:২১
Shares
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে বড় নিয়োগ

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়-এর রাজস্ব খাতভুক্ত ১১তম হতে ২০তম গ্রেডের বিভিন্ন পদে জনবল নিয়োগের জন্য বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী যোগ্য বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে।

পদের নাম ও সংখ্যা:

১। গাইড-০১

২। ক্যাটালগার-০৩

৩। লেজিসলেটিভ এ্যাসিস্ট্যান্ট-০১

৪। ফটোগ্রাফার স্টীল-০১

৫। টেকনিশিয়ান (নেটওয়ার্ক)-০১

৬। টেকনিশিয়ান (হার্ডওয়্যার)-০৫

৭। টিভি টেকনিশিয়ান-০২

৮। সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর-২৩

৯। ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর-০৫

১০। গ্রন্থাগার সহকারী-০২

১১। সহকারী সিকিউরিটি ইন্সপেক্টর-১২

১২। এ্যাম্বুলেন্স ড্রাইভার-০২

১৩। ড্রাইভার-০৬

১৪। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর-২২

১৫। আইন সহকারী-০১

১৬। অফসেট প্রিন্টার্স টেকনিশিয়ান-০১

১৭। প্রটোকল এ্যাসিস্ট্যান্ট-০২

১৮। লাইনম্যান-০২

১৯। ক্যামেরাম্যান সহকারী-০১

২০। সিকিউরিটি এ্যাসিস্ট্যান্ট-২৪

২১। মোয়াজ্জিন-০১

২২। মেকানিক গ্রেড-সি-০১

২৩। অফিস সহায়ক কাম পরিচ্ছন্নতা কর্মী-০৩

২৪। সহকারী ডেসপাচ রাইডার-০৩

২৫। কামরা পরিচারক/পরিচারিকা-১৪

২৬। নিরাপত্তা প্রহরী-১০ 

২৭। পরিচ্ছন্নতাকর্মী (পূর্বনাম ঝাড়ুদার)-০৪

২৮। ক্লীনার/হেল্লার-০২ 

বয়স সংক্রান্ত তথ্য: ১২ নভেম্বর ২০২৬ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ১৮ হতে ৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের অনলাইনে https://bps.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন সাবমিট করার পর পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রি-পেইড মোবাইল থেকে এসএমএস-এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা:
আবেদন শুরুর তারিখ: ১২ নভেম্বর ২০২৬ (রাত ১২:০১ মিনিট)।
আবেদনের শেষ তারিখ: ০২ ডিসেম্বর ২০২৬ (রাত ১১:৫৯ মিনিট) পর্যন্ত।

পরীক্ষার তথ্য: পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে মোবাইল ফোনে এসএমএস এবং সংসদ সচিবালয়ের ওয়েবসাইট www.parliament.gov.bd এর মাধ্যমে জানানো হবে।