...|...|...

জাতীয়

ফেরদৌসী আহমেদ মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন ১২ নভেম্বর

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, সকাল ১১:২৩
Shares
ফেরদৌসী আহমেদ মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন ১২ নভেম্বর

ফেরদৌসী আহমেদ মিষ্টি। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-২৩-এর উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগ করলে আসনটি শূন্য ঘোষিত হওয়ায় ওই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

ইসির তফসিল অনুযায়ী এই আসনের উপনির্বাচন আগামী ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে।

সোমবার ইসি সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, তফসিল অনুযায়ী প্রার্থী বা প্রস্তাবক বা সমর্থক কর্তৃক রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৬ অক্টোবর। মনোনয়নপত্র বাছাই ২৭ অক্টোবর, বাছাইয়ের বিরুদ্ধে আপিল ২৮ অক্টোবর এবং আপিল নিষ্পত্তি ২৯ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১ নভেম্বর ও প্রতীক বরাদ্দ ২ নভেম্বর। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ নভেম্বর।

এর আগে ১ অক্টোবর সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘ফেরদৌসী আহমেদ পদত্যাগ করায় ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-২৩ শূন্য হয়েছে।’