...|...|...

চাকরি

প্ল্যান ইন্টারন্যাশনালে চাকরির সুযোগ, বেতন ছাড়াও রয়েছে অন্যান্য সুবিধা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, দুপুর ১২:৩৪
Shares
প্ল্যান ইন্টারন্যাশনালে চাকরির সুযোগ, বেতন ছাড়াও রয়েছে অন্যান্য সুবিধা

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক বেসরকারি সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি কমিউনিকেশনস স্পেশালিস্ট পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। এরই মধ্যে ১৭ নভেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক  ১৮২,০৮৬ টাকা বেতন ছাড়াও চিকিৎসা সুবিধা, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, দুটি উৎসব বোনাস, ছুটি, গ্রুপ ইন্স্যুরেন্স, কর্মীদের জন্য বার্ষিক স্বাস্থ্য পরীক্ষা এবং ডে-কেয়ার সুবিধাসহ সংস্থার নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ
পদের নাম: কমিউনিকেশনস স্পেশালিস্ট
পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: কমিউনিকেশনস, সাংবাদিকতা, মিডিয়া স্টাডিজ, ডেভেলপমেন্ট স্টাডিজ বা সংশ্লিষ্ট কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা: বাংলা ও ইংরেজি উভয় ভাষায় লেখালেখি, সম্পাদনায় পারদর্শী। ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, ভিডিও এডিটিং এবং গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে ব্যবহারিক দক্ষতা। মিডিয়া সম্পর্ক, প্রেস সংক্রান্ত উপকরণ তৈরি, মিডিয়া এনগেজমেন্ট এবং জনসংযোগের ক্ষেত্রে দক্ষতা থাকতে হবে। 
অভিজ্ঞতা: কমপক্ষে ৭ বছর 

চাকরির ধরন: চুক্তিভিত্তিক 
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 
বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: ঢাকা 
বেতন: ১২৮,৫৬৬ থেকে ১৮২,০৮৬ টাকা (মাসিক) 
অন্যান্য সুবিধা: স্বামী/স্ত্রী ও সন্তানদের জন্য হাসপাতালে ভর্তিকালীন চিকিৎসা সুবিধা, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, দুটি উৎসব বোনাস, ছুটি, গ্রুপ ইন্স্যুরেন্স, কর্মীদের জন্য বার্ষিক স্বাস্থ্য পরীক্ষা এবং ডে-কেয়ার সুবিধা।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।