প্রমি এগ্রো ফুডস লিমিটেড জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির কনস্ট্রাকশন প্রজেক্ট বিভাগে সাইট ইঞ্জিনিয়ার পদে একজন কর্মী নিয়োগ দেওয়া হবে। গত রবিবার (৮ নভেম্বর) থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ১৯ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি যাতায়াত ভাতা, প্রভিডেন্ট ফান্ড, ভ্রমণ ভাতা, মোবাইল বিল, দুপুরের খাবার ও বছরে দুটি উৎসব বোনাসসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: প্রমি এগ্রো ফুডস লিমিটেড
পদের নাম: সাইট ইঞ্জিনিয়ার
বিভাগ: কনস্ট্রাকশন প্রজেক্ট
পদসংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা: সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা অথবা বিএসসি ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: ডেভেলপার ও রিয়েল এস্টেট খাতে কাজের দক্ষতা থাকতে হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ৭ থেকে ১০ বছরের অভিজ্ঞতা।
চাকরির ধরন: পূর্ণকালীন
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: শুধু পুরুষ
বয়সসীমা: ২৫ থেকে ৪৫ বছর
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: যাতায়াত ভাতা (টি/এ), প্রভিডেন্ট ফান্ড, ট্যুর অ্যালাউন্স, মোবাইল বিল, দুপুরের খাবার ও বছরে দুটি উৎসব বোনাসসহ কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনপদ্ধতি ও বিস্তারিত তথ্য জানতে প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে হবে।
আবেদনের শেষ সময়: ১৯ নভেম্বর ২০২৬।

