...|...|...

সারাদেশ

পিরোজপুরের নতুন জেলা প্রশাসক গোলাম রব্বানী

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, রাত ১:২২
Shares
পিরোজপুরের নতুন জেলা প্রশাসক গোলাম রব্বানী

মো. গোলাম রব্বানী। ছবি: সংগৃহীত

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানীকে পিরোজপুরের জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানীকে পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই আদেশে পিরোজপুরের বর্তমান জেলা প্রশাসক আবু সাঈদকে টাঙ্গাইলের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি করা হয়েছে।

উল্লেখ্য, পিরোজপুরের বর্তমান জেলা প্রশাসক আবু সাঈদ ২০২৫ সালের নভেম্বরে এ জেলায় দায়িত্ব গ্রহণ করেন।

নতুন জেলা প্রশাসক হিসেবে মো. গোলাম রব্বানীর নিয়োগের মধ্য দিয়ে পিরোজপুরের জেলা প্রশাসনে নতুন নেতৃত্ব আসছে।