...|...|...

চাকরি

নিয়োগ দেবে রেড ক্রিসেন্ট, আবেদন অনলাইনে

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, দুপুর ১২:২৩
Shares
নিয়োগ দেবে রেড ক্রিসেন্ট, আবেদন অনলাইনে

ছবি: সংগৃহীত

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি কোঅর্ডিনেটর পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। এরই মধ্যে ২৮ অক্টোবর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৫ নভেম্বর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি
পদের নাম: কোঅর্ডিনেটর
বিভাগ: অ্যান্টিসিপেটরি অ্যাকশন টেকনিক্যাল ওয়ার্কিং গ্রুপ (এএ টিডব্লিউজি) (জাতীয়)
পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: দুর্যোগ ব্যবস্থাপনা, ভূগোল ও পরিবেশ, উন্নয়ন অধ্যয়ন, সমাজবিজ্ঞান, আবহাওয়া বিজ্ঞান বা সংশ্লিষ্ট কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। 
অন্যান্য যোগ্যতা: সরকারি/ আধা-সরকারি/ স্বায়ত্তশাসিত সংস্থা, উন্নয়ন সংস্থায় কাজের দক্ষতা। 
অভিজ্ঞতা: কমপক্ষে ১০ থেকে ১২ বছর

চাকরির ধরন: চুক্তিভিত্তিক 
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 
বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: ঢাকা 
বেতন: আলোচনা সাপেক্ষে 
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।